স্মরণ

স্মরণ

(প্রবাল দাশগুপ্তকে মনে রেখে)

বাসুদেব দাস

কত মানুষই তো প্রতিদিন চলে যায়

এটাই জীবনের চিরন্তন সত্য

কিন্তু তুমি তো তাঁদের মতো নও

তোমাকে ভিড়ের মধ্যে হারিয়ে ফেলা যায় না

তোমার বাস যে একেবারে বুকের কাছটাতে

খুব সহজেই স্বল্প পরিচয়ে জায়গা করে নিয়েছিলে

ভাষার কথা বললেও তোমার লক্ষ্য ছিল মানবতা

সেখানে কোনো জাতিগত,ভাষাগত বা ধর্মীয়

সংকীর্ণতা ছিল না।সূর্যের আলোক বিতরণে

যেমন ধনী দরিদ্রের কোনো প্রভেদ থাকে না

তুমি জান না কত মানুষের কাছে তুমি

ছিলে আলোকবর্তিকা।এই অধমও

দুঃখের রাতে তোমার স্নেহস্পর্শ লাভ করেছিল

মুখে বিশেষ কিছু না বললেও সেই স্পর্শে ছিল

নির্ভরতার আশ্বাস।আজ আকুল হয়ে জিজ্ঞেস করি

কেন এভাবে কাউকে না জানিয়ে নিঃশব্দে

চলে গেলে।এটা তো তোমাকে মানায় না।